Safi Capsule (30pcs)
৳ 180
প্রাকৃতিক রক্ত পরিশোধক
বর্ণনা: ছাফী মূল্যবান প্রকৃতিক উপাদানের সমন্বয়ে প্রস্তুত বহুমুখী গুণসম্পন্ন হারবাল পলিফার্মাসিউটিক্যালস ওষুধ, যা বিগত ১৯৩৯ সাল থেকে রক্ত ও চর্ম রোগের চিকিৎসায় সাফল্যের সহিত ব্যবহৃত হয়ে আসছে। ছাফী রক্ত বিশুদ্ধের স্বাভাবিক প্রক্রিয়াকে উদ্দীপ্ত করার মাধ্যমে রক্ত পরিশোধন করে। ইহা মূত্র ও ঘর্ম নিঃসরণ বৃদ্ধি করে এবং পরিপাকতন্ত্রকে উদ্দীপ্ত করার মাধ্যমে অন্ত্রের গতি বৃদ্ধি করে। ছাফী নাকের রক্তক্ষরণ বন্ধ করে, কোষ্ঠকাঠিন্য নিরাময় করে, কোষস্থ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ঋতু পরিবর্তনকালীন সৃষ্ট বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে।
নির্দেশনা: রক্ত দূষণ, ব্রণ, ফোড়া, ফুসকুড়ি, একজিমা, সোরাইসিস, খোঁস-পাচড়া এবং চুলকানী, নাকের রক্তক্ষরণ, কোষ্ঠকাঠিন্য, স্থূলতা , হাম, প্রস্রাবকালীন জ্বালা-পোড়া।
সেবনবিধি: সাফি ক্যাপসুল: ১টি ক্যাপসুল ২ বার দৈনিক বা নিবন্ধিত চিকিৎসক দ্বারা নির্ধারিত হিসাবে।
প্রতিনির্দেশ: কোন প্রতিনির্দেশ নেই।
পার্শ্ব প্রতিক্রিয়া: নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।
সতর্কতা: ছাফী সেবনের সময়ে ক্ষুধার পরিমাণের চেয়ে কম খেতে হবে। ভাজা, মসলা এবং গুরুপাক খাদ্য পরিহার করতে হবে। শিশুদের নাগালের বাইরে রাখুন।
